ধর্ষণ মামলায় গ্রেপ্তার চট্টগ্রাম ওয়াসার শ্রমিক নেতা তাজুল

253

ধর্ষণ মামলায় চট্টগ্রাম ওয়াসা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক তাজুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২০ জুলাই) দিবাগত রাত ২টা ১০ মিনিটে নগরীর চান্দগাঁও আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

Advertisement

বিষয়টি নিশ্চিত করেছেন বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান। তিনি বলেন, গতকাল তার বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের হয়। মামলা দায়েরের পর রাতেই অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, তার বিরুদ্ধে দুর্নীতির অপরাধে দুদকে একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তিনি গ্রেপ্তার হয়ে জেলও খেটেছিলেন।

Advertisement