বাগমনিরাম ওয়ার্ড বিএনপির মশাল মিছিল

190

জ্বালানী তে‌লের অস্বাভাবিক মূল‌্যবৃ‌দ্ধি‌, লোডশেডিং এবং ‌ভোলায় পু‌লি‌শের গু‌লি‌তে স্বেচ্ছা‌সেবক দলনেতা আবদুর র‌হিম ও জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলম‌কে হত‌্য‌্যার প্রতিবা‌দে ১৫ নং বাগমনিরাম ওয়ার্ড বিএন‌পির উদ্যোগে রবিবার সন্ধ্যায় প্রতিবাদী মশাল মি‌ছিল ও সমা‌বেশ অনুষ্ঠিত হয়।

Advertisement

মিছিলটি চট্টেশ্বরী মোড় থেকে শুরু হয়ে ওয়ার্ডের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কাজীর দেউরী মোড়ে এসে সমাবেশ অনুষ্টিত হয়।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক মো. শাহ আলম।

এসময় মো. শাহ আলম বলেন, বিশ্ববাজারে তেলের দাম এখন নিম্নমুখী। তেলের দাম ১৪০ ডলার থেকে কমে ৯০ ডলারে চলে এসেছে। তেলের দাম যখন দীর্ঘদিন ধরে অনেক কম ছিল, তখনতো সরকার কম দামে তেল বিক্রি করেনি। ওই টাকা যদি হিসাব করা হয়, তাহলে লাভের কত টাকা জমা আছে বিপিসির কাছে? জনগণের নির্বাচিত সরকার থাকলে এই ধরনের সীমাহীন দাম বৃদ্ধি পেতো না।

বাগমনিরাম ওয়ার্ড বিএনপির সভাপতি রাসেল পারভেজ সুজনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক হাজী মো. আবু ফয়েজের পরিচালনায় অনুষ্টিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাবেক শিল্প বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম চৌধুরী, নগর উন্নয়ন সম্পাদক জিয়াউদ্দীন খালেদ চৌধুরী, সহ প্রশিক্ষণ সম্পাদক সফিক আহম্মেদ। বক্তব্য রাখেন মহানগর যুবদলের সমবায় বিষয়ক সম্পাদক মো. ইদ্রিছ সবুজ, বিএনপি নেতা নাছির উদ্দিন, মো. জামাল, মো. জাবেদ, মন্জুর আলম মন্জু, যুবদল নেতা আবুল হোসেন, মো. মানিক, দুখু মিয়া, মো. হোসেন, জালাল উদ্দিন, মো. কায়সার, মো. রুবেল প্রমূখ।

Advertisement