চন্দনাইশে বিজয় মেলায় সন্ত্রাসী হামলায় বাম হাত হারানো সিরাজুলকে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ১০ লাখ টাকার চেক প্রদান করা হয়েছে।
Advertisement
শুক্রবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম সার্কিট হাউজের কনফারেন্স রুমে চন্দনাইশের মো. সিরাজুল ইসলাম চৌধুরীকে চেক প্রদান করা হয়।
মো. সিরাজুল ইসলাম চৌধুরী ২০১০ সালে চন্দনাইশের গাছবাড়িয়া কলেজ গেট স্টেডিয়ামে মহান মুক্তিযুদ্ধ উপলক্ষ্যে বিজয় মেলা চলাকালীন সময়ে সন্ত্রাসীদের দ্বারা মারাত্মকভাবে জখম হন। এতে তার বাম হাত সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়।
চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড.হাছান মাহমুদ এমপি, চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা।
Advertisement
















