ট্রাফিক-উত্তর কার্যালয় পরিদর্শনে সিএমপি’র অতিরিক্ত কমিশনার

166

নগরীর খুলশী থানাধীন খুলশী ২নং রোডে অবস্থিত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর বিভাগ)-এর কার্যালয় পরিদর্শন করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন্স ও ট্রাফিক) আ.স. ম মাহাতাব উদ্দিন, পিপিএম-সেবা।

Advertisement

আজ ১২ অক্টোবর (বুধবার) বার্ষিক পরিদর্শনকালে তিনি বিগত বছরের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন। এসময় ট্রাফিক অফিসে সেবা প্রার্থী হিসেবে আগত পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় শেষে সড়ক দুর্ঘটনা রোধ, ট্রাফিক সাইন ও ট্রাফিক শৃঙ্খলা সংক্রান্তে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন তিনি।

সিএমপি’র ট্রাফিক-উত্তর বিভাগ কার্যালয় পরিদর্শনকালে উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) জয়নুল আবেদীন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ ও সহকারী পুলিশ কমিশনার মোঃ মমতাজ উদ্দিনসহ সিএমপির অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Advertisement