বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডের সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র বিশ্বাস (৭২) গুরুতর অসুস্থ হয়ে নগরীর পাঁচলাইশ থানাধীন বেসরকারী সার্জিস্কোপ হাসপাতালের (ইউনিট-২) কেবিনে চিকিৎসাধীন রয়েছে। অসুস্থ এই বীর মুক্তিযোদ্ধাকে দেখতে আজ ২০ অক্টোবর (বৃহস্পতিবার) বেলা ১২টায় হাসপাতালে ছুটে যান বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহম্মদ।
তিনি এই বীর মুক্তিযোদ্ধার চিকিৎসার খোঁজখবর নিয়ে সেখানে কর্মরত চিকিৎসকদের সাথে কথা বলে আশু রোগমুক্তি কামনা করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা এয়ার মোহাম্মদ সিদ্দিকী, বীর মুক্তিযোদ্ধা মোঃ গোফরান ফারুক, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ সরওয়ার আলম চৌধুরী মনি, মহানগর কমিটির আহবায়ক সাহেদ মুরাদ সাকু ও অসুস্থ বীর মুক্তিযোদ্ধার সহধর্মিনী রুনু বিশ্বাস।

















