‘খালেদা জিয়া মুক্তিমঞ্চ’ চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক মারুফুল,সচিব আলমগীর

203

“দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্তিমঞ্চ” চট্টগ্রাম মহানগর আহবায়ক কমিটি গঠনকল্পে সোমবার (৭ নভেম্বর) কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক এডভোকেট এম আনোয়ার হোসেন এর সভাপতিত্বে ও এডভোকেট এম লোকমান শাহ এর সঞ্চালনায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্হিত ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক সাজ্জাদ হোসেন ভূঁইয়া প্রমূখ নেতৃবৃন্দ।

Advertisement

সভায় সর্ব সম্মতিক্রমে মারুফুল হক চৌধুরী মারুফ আহবায়ক, দিদারুল ফেরদৌস দিদার সিনিয়র যুগ্ম আহবায়ক, মোহাম্মদ আলমগীর সদস্য সচিব, রায়হান আলম সিনিয়র যুগ্ম সদস্য সচিব, ও সালামত আলীকে সম্মানিত সদস্য করে ৮১ সদস্য বিশিষ্ট চট্টগ্রাম মহানগর আহবায়ক কমিটি কেন্দ্রীয় কমিটির আহবায়ক এডভোকেট এম. আনোয়ার হোসেন ও সদস্য সচিব এডভোকেট এম. লোকমান শাহ এর সাক্ষরে অনুমোদন দেওয়া হয়।

“দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্তিমঞ্চ”চট্টগ্রাম মহানগর আহবায়ক কমিটির নব-নির্বাচিত নেতৃবৃন্দকে “দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্তিমঞ্চ” কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে চট্টগ্রাম মহানগর কমিটির নব- নির্বাচিত নেতৃবৃন্দের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। “দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্তিমঞ্চ” চট্টগ্রাম মহানগর কমিটি সুসংগঠিত ও শক্তিশালী হবে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে জোরালো ভূমিকা রাখবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্তিমঞ্চ কেন্দ্রীয় কমিটি এই আশাবাদ ব্যক্ত করেন।

Advertisement