সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডের শীতলপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় মোঃ নয়ন (১৮) নামে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় তার পিতা সালাউদ্দিনসহ শামসুল আলম নামে অপর একজন আহত হন।
Advertisement
আজ বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুর সোয়া ১২টার সময় উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুরের সাইনবোর্ড এলাকায় মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহত নয়ন ঔই এলাকার সালাউদ্দিনের পুত্র।
জানা যায়, নিহত যুবক নয়নসহ তিনজন মোটর সাইকেল যোগে একটি ব্যাংকে যাওয়ার সময় চট্টগ্রামমূখী একটি কাভার্ডভ্যান মোটর বাইককে পেছন থেকে ধাক্কা দিলে ছিটকে পড়ে গুরুতর আহত হন নয়ন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বার আউলিয়া হাইওয়ে থানার এসআই মোঃ আবদুর সবুর। পুলিশ কাভার্ডভ্যানটি আটক করেছে।
Advertisement

















