মিরসরাইয়ে ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

160

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে ১ হাজার ১০ পিস ইয়াবাসহ জোনায়েদ (৩৮) ও রিনা আক্তার (৩৪) নামের এক দম্পতিকে আটক করেছে পুলিশ।

Advertisement

রবিবার (১৫ জানুয়ারি) উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের গাছবাড়ীয়া সাকিনস্থ হাদী ফকিরহাট বাস স্টপেজ এর সামনে থেকে আটক হয় এই দম্পতি।

আটক জোনায়েদ কক্সবাজার জেলার চকরিয়া পৌরসভার তরছঘাট (ঘাটিয়ার চর) এলাকার ফরিদ আলম প্রকাশ পুতু সওদাগরের পুত্র এবং আটক জোনায়েদ এর স্ত্রী রিনা আক্তার।

বিষয়টি নিশ্চিত করে মিরসরাই থানার অফিসার ইনচার্জ কবির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাদি ফকিরহাট এলাকায় একটি শ্যামলী নামের যাত্রী পরিবহন বাসে তল্লাশি চালালে জোনায়েদ ও রিনা দম্পতির নিকট ইয়াবা পাওয়া যায়। এসময় উপস্থিত সাক্ষীদের সম্মূখে ইয়াবা জব্দতালিকা মূলে জব্দ করে আসামিদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

Advertisement