চট্টগ্রামে পর্নোগ্রাফি আইনের মামলায় জুনাইদ ২দিনের রিমান্ডে

187

চট্টগ্রাম নগরের বাকলিয়ার রিজুয়ানুল হক সিদ্দিকীর সন্তান জুনাইদুল হক সিদ্দিকিকে আজ ২দিনের পুলিশ রিমান্ড দিয়েছেন চট্টগ্রামের ৩য় মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক সারোয়ার জাহান।

Advertisement

নগরের সদরঘাট থানায় একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীর আপন দুলা ভাইয়ের দ্বারা ধর্ষণ চেষ্টা এবং গোসলখানায় ভিক্টিমের গোসলের দৃশ্য গোপনে ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকির দেয়।

২১ জানুয়ারি সদরঘাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত-২০০৩) এর ৯(৪) (খ), পর্নগ্রাফি নিয়ন্ত্রণ আইন-২০১২ এর ৮(১)/৮(২) তৎসহ পেনাল কোডের ৩২৩/৩২৬/৩০৭ ধারায় মামলাটি দায়ের করেন।

জুনাইদুল হক সিদ্দিকি গ্রেফতার হলে মামলার তদন্তকারী কর্মকর্তা সাব ইন্সপেক্টর (নি:) মোঃ কামরুজ্জামান তার বিরুদ্ধে ৫দিনের পুলিশ রিমান্ডের আবেদন করেন। পরে আদালতে শুনানী শেষে ২দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন।

বাদির পক্ষে মামলা পরিচালনা করেন মানবাধিকার আইনজীবী এ.এম জিয়া হাবীব আহসান, মোঃ হাসান আলী, মোঃ বদরুল হাসান, খুশনুদ রাইসা উশিখা, জিয়া উদ্দিন আরমান প্রমুখ।

Advertisement