মালিবাগে বাস-ট্রেন সংঘর্ষ

166

রাজধানীর মালিবাগ রেলগেটে বাস-ট্রেনে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ব্যাপক হতাহতের আশঙ্কা করা হচ্ছে। বর্তমানে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ ‍শুরু করেছে। বুধবার (২২ মার্চ) রাত ৯টা ২ মিনিটে এ দুর্ঘটনার খবর পায় ফায়ার সার্ভিস।

Advertisement

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাসেল ফারুক বলেন, রাত ৯টা দুই মিনিটে আমাদের কাছে খবর আসে মালিবাগে সোহাগ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও একটি ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

খবর পেয়ে ঘটনাস্থলে আমাদের টিম গিয়েছে ও কাজ করছে। এ বিষয়ে এখন পর্যন্ত সর্বশেষ তথ্য অনুযায়ী কোনো হতাহতের খবর আমাদের কাছে আসেনি।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের রামপুরা থানায় যোগাযোগ করা হলে তারা জানান, তারা দুর্ঘটনার বিষয়টি জানতে পেরেছেন।

তবে এটি তাদের থানার অন্তর্ভুক্ত কি না বলা যাচ্ছে না। দুর্ঘটনাস্থল দুই থেকে তিনটি থানার সংযোগস্থল। তবে ঘটনাস্থলে পুলিশ কাজ করছে।

 

Advertisement