সরকারের লুটপাটের কারণে আজ দেশের অর্থনীতি ধ্বংস হয়ে গেছে: ডা শাহাদাত

236

চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হো‌সে‌ন বলেছেন, এই সরকার ভোট ডাকাতের মাধ্যমে অবৈধভাবে ক্ষমতায় আছে। দেশে লুটপাটের রাজত্ব চলছে। এই সরকারের লুটপাটের কারণে আজ সব কিছুর মূল্য বৃদ্ধি হয়েছে। দেশের অর্থনীতি ধ্বংস হয়ে গেছে। যার প্রেক্ষিতে আপনাদেরকে আজ সব কিছুই বেশি মূল্য দিয়ে কিনতে হচ্ছে। কেউ কিনতে পাচ্ছে, আর কেউ কিনতে পারছে না। বাজার থেকে খালি হাতে বাসায় ফিরে যাচ্ছে নিম্ন আয়ের মানুষ। বাজারে এখন সকল দ্রব্যের মূল্য দিগুন থেকে তিনগুণ হয়েছে। দিশেহারা সাধারণ মানুষ। অসহায় সাধারণ মধ্য ও নিম্নবিত্ত পরিবার গুলো। নিম্ন আয়ের মানুষের জীবনযাত্রা দিন দিন কঠিন হয়ে পড়েছে।

Advertisement

তিনি আজ মঙ্গলবার (১১ এপ্রিল) নগর মহিলা দলের উদ্যোগে দলীয় কার্যালয় নাসিমন ভবনে অসহায় দুস্থদের মাঝে ইফতার ও সেহরী সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন ।

প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেন, এ সরকার জনগণের সরকার নয়। এই সরকার একপেশি একদলীয় সরকার। আন্দোলনের মাধ্যমে এই সরকারকে ক্ষমতা থেকে সরাতে হবে। তাই মহিলা দলের নেতৃবৃন্দদেরকে এখন থেকে প্রস্তুতি নিতে হবে। রাজপথে থাকতে হবে।

নগর মহিলা দলের উদ্যোগে ইফতার ও সেহরী সামগ্রী বিতরণ অনুষ্ঠান নগর মহিলা দলের সাধারণ সম্পাদিকা জেলি চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর, আরো উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক কামরুন নাহার লিজা, শামসুন নাহার, সাংগঠনিক সম্পাদক তাসলিমা বেগম, সহ সাংগঠনিক ফরিদে ইয়াসমিন, দপ্তর সম্পাদক আয়েশা আকতার সানজি প্রমুখ নেতৃবৃন্দ।

Advertisement