সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বাস, ট্রেন, লঞ্চ কোথাও এবার ঈদযাত্রায় ভোগান্তি নেই। তরুণ প্রজন্মের জন্য পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল উন্মুক্ত করেছে সরকার।’
Advertisement
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে আজ শুক্রবার সকালে বিআরটি প্রকল্পের ওভারপাস পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন ওবায়দুল কাদের।
সেতুমন্ত্রী বলেন, ‘ঈদ শেষে ফেরার পথেও যাতে ভোগান্তি না হয়, সেজন্য সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সেইসঙ্গে মনিটরিং সেলও চালু থাকবে।
Advertisement
















