শনিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশে ২ ঘণ্টা যানচলাচল বন্ধ থাকবে

145

সীতাকুণ্ড প্রতিনিধি: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশে নির্মাণাধীন ফুটওভার ব্রিজের ডেক বিম স্থাপনের জন্য আগামীকাল শনিবার (২০ মে) সকাল সাড়ে ৫টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত দুই ঘন্টা মহাসড়ক বন্ধ থাকবে। কাজ চলাকালীন নিরাপত্তাজনিত কারণে মহাসড়কটি বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisement

চট্টগ্রাম সড়ক ও জনপথ বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী রোকন উদ্দিন খালেদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, ‘ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া আর আর টেক্সটাইল মিলস এলাকায় নির্মাণাধীন ফুটওভার ব্রিজের ডেক বিম স্থাপন করা হবে। স্কুলের শিক্ষার্থীদের পারাপারের জন্যে ফুট ওভারব্রীজটি নির্মাণ করা হচ্ছে। দু’ঘন্টা বন্ধ থাকলেও এ সময় যানবাহন বিকল্প সড়ক হাটহাজারী-ফটিকছড়ি দিয়ে চলাচল করবে।

Advertisement