২০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

140

চট্টগ্রামসহ দেশের ২০টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

Advertisement

মঙ্গলবার (১৩ জুন) দুপুর ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ঢাকা, ময়মনসিংহ, টাঙ্গাইল, পাবনা, বগুড়া, রাজশাহী, রংপুর, দিনাজপুর, কুষ্টিয়া, মাদারীপুর, ফরিদপুর, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। তবে সমুদ্রবন্দরগুলোর জন্য কোনো সতর্ক সংকেত নেই।

Advertisement