মরণব্যাধি এপ্লাষ্টিক এনিমিয়া রোগে আক্রান্ত মোহাম্মদ হাসানের পাশে মানবিক সংগঠন নিশ্বাসের বন্ধু

433

মানবিক সংগঠন নিশ্বাসের বন্ধু উদ্যোগে “বেঁচে থাকার স্বপ্ন” প্রকল্পের আওতায় মরণব্যাধি এপ্লাষ্টিক এনিমিয়া রোগে আক্রান্ত চতুর্থ শ্রেনীর মেধাবী ছাত্র মোহাম্মদ হাসানের ভারতে উন্নত চিকিৎসার সম্মিলিত সহযোগীতার প্রায় ১১লাখ টাকার ফান্ড হস্তান্তর করা হয়।

Advertisement

রবিবার (২৩ জুলাই) বিকালে চাঁন্দগাঁও, নাজির পাড়া, নিশ্বাসের বন্ধুর কার্যালয়ে সমাজ সেবা অধিদপ্তরের সহকারী পরিচালক আফতাব উদ্দিন চৌধুরী মানবিক সংগঠন নিশ্বাসের বন্ধুর “বেঁচে থাকার স্বপ্ন” প্রকল্পের আওতায় মরণব্যাধি এপ্লাষ্টিক এনিমিয়া রোগে আক্রান্ত চতুর্থ শ্রেনীর মেধাবী ছাত্র মোহাম্মদ হাসানের হাতে এই চেক হস্তান্তর করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে সমাজ সেবা অধিদপ্তরের সহকারী পরিচালক আফতাব উদ্দিন চৌধুরী মানবিক সংগঠন নিশ্বাসের বন্ধু মানব সেবামূলক কর্মকান্ডে ভূয়সী প্রশংসা করেন। তিনি সমাজের বিত্তবান ও সামর্থবান ব্যাক্তিদেরকে সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত গরীব অসহায় মানুষের পাশে দাড়ানো আহবান জানান।

সভাপতির বক্তব্যে নিশ্বাসের বন্ধুর সভাপতি আবুল মনসুর রুমেল মরণব্যাধি এপ্লাষ্টিক এনিমিয়া রোগে আক্রান্ত হাসানের চিকিৎসার জন্য সর্বোচ্চ সহযোগিতাকারী নিশ্বাসের বন্ধুর আমেরিকা প্রবাসী উপদেষ্টা দেলোয়ার হোসেনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং যারা নিশ্বাসের বন্ধুর মানবিক সংঘঠনটি এগিয়ে যেতে সার্বিক সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানান।

উক্ত অনুষ্ঠানে এম আবুল মনসুর রুমেল এর সভাপতিত্বে, জামান চৌধুরী শিপলুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ সেবা অধিদপ্তরের সহকারী পরিচালক আফতাব উদ্দিন চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ সেবা অফিসার মোহাম্মদ আশরাফ উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন, সমাজসেবক সোলাইমান কোম্পানী, গোলাম আলী নাজির পাড়া জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ জসীম উদ্দিন, নিশ্বাসের বন্ধুর সদস্যদের মধ্যে মোহাম্মদ নাসির, মোহাম্মদ আবুল মনসুর, এরশাদ, মাইনুল হোসেন, মোহাম্মদ জাহাঙ্গীর, এনাম, ইজাজ, দিদার, আজম, ওয়াহেদ, পাপ্পু, আরমান, রিদয়, জাবেদ, তৈয়ব প্রমুখ।

Advertisement