দক্ষিণ আফ্রিকায় ভবনে আগুন, ৫২ জনের মৃত্যু

122

দক্ষিণ আফ্রিকায় একটি বহুতল ভবনে আগুনে অন্তত ৫২ জনের মৃত্যু হয়েছে।

Advertisement

স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে দেশটির বৃহত্তম শহর জোহানেসবার্গের ওই ভবনে এই দুর্ঘটনা ঘটে বলে বিবিসি জানিয়েছে।

জোহানেসবার্গ কর্তৃপক্ষ বলছে, শহরের কেন্দ্রস্থলে পাঁচতলা ভবনটিতে কী কারণে আগুন লেগেছে তা স্পষ্ট নয়। আগুনে ৪০ জনের বেশি আহত হয়েছেন।

জোহানেসবার্গ ইমার্জেন্সি ম্যানেজমেন্ট সার্ভিসেসের মুখপাত্র রবার্ট মুলাউদজি বলেছেন, বৃহস্পতিবার সকালে এই আগুন লাগে। ভবনটি পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনাস্থল থেকে ৫২ জনের মরদেহ উদ্ধার হয়েছে। মৃতের সংখ্যা বাড়তে থাকে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (টুইটার)-এ প্রকাশ হওয়া ভিডিওতে ভবনে আগুন জ্বলতে দেখা গেছে। এর বাইরে অপেক্ষায় ছিল উদ্ধারকারী অ্যাম্বুলেন্স।

সম্প্রতি এই শহরেই অনুষ্ঠিত হয় বিকাশমান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকসের শীর্ষ সম্মেলন। এতে বিশ্বের অন্য দেশগুলোর নেতাদের সঙ্গে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও।

Advertisement