আ জ ম নাছির গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ন রাউজান নোয়াপাড়া লায়ন্স ক্লাব

145

মাদারবাড়ী শোভনীয়া ক্লাব কর্তৃক আয়োজিত কেএম এজেন্সী ও মেসার্স বাকলিয়া কন্সট্রাকশনের পৃষ্ঠপোষকতায় আলহাজ্ব আ.জ.ম নাছির উদ্দীন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৩ ফাইনাল খেলা অনুষ্ঠিত।

Advertisement

কলেজিয়েট স্কুল মাঠ প্রাঙ্গণে ফ্লাড লাইটের আলোতে দিবা-রাএী খেলায় প্রধান হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন, এসময় আরো উপস্থুত ছিলেন ৮ আসনের সংসদ সদস্য নোমান আল মাহামুদ এমপি, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি আমিনুল ইসলাম আমিন, এনএইচটি হোল্ডিংস লিমিটেডের চেয়ারম্যান সৈয়দ মোঃ তানসির তাইমুর মোরশেদ, চট্টগ্রাম ফুটবল খেলোয়াড় সমিতির সভাপতি সাবেক প্যানেল মেয়র নিছার উদ্দিন মঞ্জু, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, কাউন্সিলর শৈবাল দাশ সুমন, বাবুল চেয়ারম্যান সিজেকেএস সদস্য নাসির মিয়া, জাহাঙ্গীর আলম, টুর্নামেন্ট পরিচালনা কমিটি সমন্বয়কারী মোঃ মোশাররফ হোসেন লিটন, সদস্য রিজভী হাসান সানি, সাইফুর রহমান রানা, মোঃ শাহাবুদ্দিন, সাহেদ হোসেন হিরা, আসিফ, ইমন, ফরিদ প্রমূখ।

উক্ত খেলায় রাউজান নোয়াপাড়া লায়ন্স ক্লাব ৩-০ গোলে রাঙ্গুনিয়া ফুটবল একাডেমীকে পরাজিত করে চ্যাম্পিয়ন্স হবার গৌরব অর্জন করেন।

চ্যাম্পিয়ন দলকে নগদ দেড় লাখ টাকা ও ট্রফি প্রদান এবং রানার্স আপ দলকে নগদ এক লক্ষ টাকা ও ট্রফি প্রদান করা হয়। খেলা শেষে লাকি কুপন ড্র ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Advertisement