বোয়ালখালীতে আগুনে পুড়ল ৭ বসতঘর

144

বোয়ালখালী উপজেলার পূর্ব কধুরখীল ৩ নম্বর ওয়ার্ডের নাথ পাড়ায় আগুনে পুড়ে গেছে ৭টি বসতঘর।

Advertisement

শনিবার (২ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নাথ পাড়ার ঝুন্টু মেম্বার বাড়িতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মো.সাইদুর রহমান বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে ৭টি কাঁচা ঘর পুড়ে গেছে। এতে ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য ঝুন্টু নাথ বলেন, আগুনে পরিমল নাথ, সঞ্জিত নাথ, রঞ্জিত নাথ, মনোজিত নাথ, লিটন নাথ, দুলাল নাথ, রণজিত নাথের বসতঘর পুড়ে গেছে। গায়ের কাপড় ছাড়া ঘরের কোনো মালামাল রক্ষা করা যায়নি।

Advertisement