চট্টলা নিউজ : চট্টগ্রামে করোনাভাইরাসে (কোভিড-১৯) ৪ জনের মৃত্যু হয়েছে। এসময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২৭৯ জনের দেহে। এদের মধ্যে ২০৯ জন নগরীর ও ৭০ জন বিভিন্ন উপজেলার।
শনিবার (২৪ এপ্রিল) ভোর রাতে চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।
তিনি বলেন, চট্টগ্রামের আট ল্যাব এবং কক্সবাজারে ১৮১০ জনের নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ২৭৯ জনের। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ৪৮ হাজার ৭১৬ জন। এর মধ্যে নগরে ৩৯১০০ জন এবং উপজেলা পর্যায়ে ৯৬১৬ জন।
সিভিল সার্জন জানান, গতকাল সোমবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ২২৬ জনের নমুনা পরীক্ষায় ৪৯ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৪৪৯ জনের নমুনা পরীক্ষায় ৬৮ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। চট্টগ্রাম মেডিকেল কলেজে ৪৬৬ জনের নমুনা পরীক্ষা করে ৩৯ জনের করোনা পাওয়া গেছে। চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি (সিভাসু) ল্যাবে ১৫২ জনের নমুনা পরীক্ষা করে ৩৬ জনের করোনা পাওয়া গেছে। কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১৭ জনের নমুনা পরীক্ষা করে ৫ জনের করোনা পাওয়া গেছে।
ইমপেরিয়াল হাসপাতালে ১০১ জনের নমুনা পরীক্ষা করে ২৯ জনের ও শেভরণে ৩৩৫ জনের নমুনা পরীক্ষা করে ৩০ জনের করোনা শনাক্ত হয়েছে।
আগ্রাবাদের মা ও শিশু হাসপাতালে ৪১ জনের নমুনা পরীক্ষা করে ১৫ জনের ও আরটিআরএলে ২৩ জনের নমুনা পরীক্ষা করে ৮ জনের করোনা ধরা পড়েছে।
চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ৪৮৬ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ৩৬২ এবং উপজেলায় ১২৪ জন। এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন মোট ৩৫ হাজার ৯১৭ জন।
















