খাতুনগঞ্জের পাইকারি বাজারে জেলা প্রশাসনের মনিটরিং

105

খাতুনগঞ্জের পাইকারি বাজারে ক্রয়-বিক্রয় রশিদ ছাড়া পণ্য বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন জেলা প্রশাসন।

Advertisement

শনিবার (২০ এপ্রিল) বিকাল ৩ টা থেকে ৪ টা ৪৫ মিনিট পর্যন্ত সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বাকলিয়া সার্কেল ভূমি অফিস এই মনিটরিং কার্যক্রমের নেতৃত্ব দেন।

এসময় সাথে ছিলেন কৃষি বিপনন অধিদপ্তরের কর্মকর্তা এবং কোতোয়ালী থানার একটি পুলিশ টীম।

মনিটরিংকালীন সময়ে আড়ত সমূহে মূল্য তালিকা প্রদর্শন এবং ক্র‍য়-বিক্রয় রশিদ সংরক্ষণ করা হচ্ছে কিনা তা যাচাই করা হয়৷ ঈদ পরবর্তী সময়ে পেয়াজসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম অযৌক্তিকভাবে না বাড়ানোর বিষয়ে বাজারের সভাপতি ও সাধারণ সম্পাদককে অনুরোধ করা হয়।

এসময়, ক্রয়-বিক্রয় রশিদ ছাড়া পণ্য বিক্রি করায় দুই ব্যবসায়ীকে কৃষি বিপনন আইন, ২০১৮ মোতাবেক ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

Advertisement