বিমানবন্দরে স্বর্ণের বড় চালানসহ আটক ৩ যাত্রী

121

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এনএসআই ও কাস্টমস এর যৌথ অভিযানে স্বর্ণের বড় চালানসহ ৩ যাত্রীকে আটক করা হয়েছে।

Advertisement

সোমবার (২২ এপ্রিল) সকাল পৌনে আটটার দিকে এক কেজির বেশি ওজনের স্বর্ণ জব্দ করেন তারা।

বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের পরিচালক।

জানা যায়, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের BG-148 ফ্লাইটে দুবাই থেকে সকাল পৌনে সাতটায় চট্টগ্রাম বিমানবন্দরে পৌঁছান তিন যাত্রী।

তারা হলেন- কক্সবাজারের চকরিয়ার মোবারক আলী, সাতকানিয়ার মোহাম্মদ নাজমুল হক ও সন্দ্বীপের মোহাম্মদ আনোয়ার শাহ।

তারা এই স্বর্ণ কাপড়ে পেস্টিং করে কম্বলের ভিতরে মুড়িয়ে সুকৌশলে লুকায়িত অবস্থায় বহন করছিলেন।

Advertisement