শতবর্ষী হরিমোহন শীলের পরলোকগমন, শোক

137

চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার পশ্চিম গোমদন্ডী শীল পাড়া নিবাসী শতবর্ষী হরিরমাহন শীল গতকাল ১১ আগস্ট রোববার রাত পৌণে ১২টায় বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে নগরীর জামালখানস্থ পুত্রের বাসায় পরলোকগমন করেছেন।

Advertisement

মৃত্যুকালে তিনি ২ ছেলে, ২ মেয়ে, পুত্রবধু, অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।

আজ ১২ আগস্ট সোমবার বেলা ১২টায় পশ্চিম গোমদন্ডীস্থ নিজ বাড়ির শ্মশানে প্রয়াতের সৎকার সম্পন্ন করা হয়।

প্রয়াত হরিমোহন শীল ঐতিহ্যবাহী পোপাদিয়াস্থ শ্রী শ্রী কালাচাঁদ ঠাকুরবাড়ি পরিচালনা পরিষদের কার্যকরী সদস্য, নগরীর জামালখানস্থ মেসার্স মেমোরী ফার্মেসীর স্বত্তাধিকারী ও জামালখান ব্যবসায়ী সমিতির অন্যতম সদস্য চিত্তরঞ্জন শীল শিবুর গর্বিত পিতা।

শোক: শ্রী শ্রী কালাচাঁদ ঠাকুরবাড়ি পরিচালনা পরিষদের কার্যকরী সদস্য চিত্তরঞ্জন শীলের পিতা হরিমোহন শীলের মৃত্যুতে শ্রীশ্রী কালাচাঁদ ঠাকুরবাড়ি পরিচালনা পরিষদের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

Advertisement