সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলার রুকন সন্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে উপজেলার একটি কমিউনিটি সেন্টারে উক্ত রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়।
সীতাকুণ্ড উপজেলা জামায়াতের আমীর মওলানা মিজানুর রহমান এর সভাপতিত্বে এবং উপজেলা জামায়াতের সেক্রেটারি আবু ফারহান এর পরিচালনায় রুকন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিস শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর সাবেক সংসদ সদস্য মোঃ শাহজাহান চৌধুরী।
প্রধান অতিথি বলেন, বিগত আওয়ামী লীগের আমলে যে গণহত্যা চালানো হয়েছে এর বিচার বাংলাদেশে করা হবে ইনশাআল্লাহ। শেখ হাসিনা চেয়েছিল জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করে ইসলামকে নিশ্চিহ্ন করবে। উল্টো তারা নিজেরায় নিশ্চিহ্ন হয়ে গেছে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও ইসলাম রক্ষার জন্যে প্রয়োজনে জীবন দিয়ে দিতে হবে।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন চট্টগ্রাম উত্তর জেলা আমীর নুরুল আমিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা সেক্রেটারি মু আলাউদ্দিন শিকদার, চট্টগ্রাম উত্তর জেলা সাংগঠনিক সম্পাদক আনোয়ার ছিদ্দিক চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা সমাজ কল্যাণ সম্পাদক মাষ্টার নুরুস সালাম।
বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা মসজিদ মিশন সভাপতি মওলানা বোরহান উদ্দিন।
















