কাপ্তাই লেকে গোসল করতে নেমে নিখোঁজ তন্ময় দাস (১৯) নামে এক পর্যটকের মৃতদেহ উদ্ধার করেছে নৌবাহিনী ডুবুরি দল।
Advertisement
শুক্রবার (২৮ মে) সাড়ে পাঁচটার সময় ননগরীর টাইগারপাসের সুবল দাসের পুুুুত্র তন্ময় নামক কাপ্তাই উপজেলার ৩ নং চিৎমরম ইউপি এলাকালীন সীতারঘাট মন্দির সংলগ্ন কাপ্তাই লেকের পানিতে গোসল করতে নেমে পানিতে ডুবে যায়।
চট্টগ্রাম শহর থেকে ১০ জন যুবক ভ্রমনের উদ্দেশ্যে কাপ্তাই উপজেলার ০১ নং চন্দ্রঘোনা ইউপি এলাকাধীন কয়লার ডিপোতে আসে। সেখান থেকে তারা নৌকা যোগে উক্ত সীতারঘাট মন্দির সংলগ্ন ঘাটে আসে। তারা সবাই কর্ণফুলী নদীর পানিতে গোসল করতে নামে এবং গোসল শেষে তন্ময় ছাড়া সকলেই পানি থেকে ঘাটে উঠে বলে জানা যায়।
পরে নৌবাহিনীর ডুবুরি দল তার মৃতদেহ উদ্ধার করে।
Advertisement
















