শিবপুরে ট্রাকের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষ, নিহত ৬

86

নরসিংদীর শিবপুরে ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহতের ঘটনা ঘটেছে।

Advertisement

২৬ অক্টোবর, শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার মনোহরদী-শিবপুর-ইটাখোলা আঞ্চলিক সড়কের শিবপুর পচাঁরবাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

শিবপুর মডেল থানার ওসি মো. আফজাল হোসাইন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঘটনাস্থলে নিহতদের মরদেহ উদ্ধার ও দুর্ঘটনাকবলিত সিএনজি ও ট্রাকটিকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের দল।

Advertisement