সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডের একটি রোলিং মিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরমান হোসেন (২২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার ভোরে উপজেলার ৮ নং সোনাইছড়ি ইউনিয়নের কদমরসুল কেশবপুর এলাকায় এসএস ষ্টীল লিঃ নামে এক রড তৈরির কারখানায় এ ঘটনা ঘটে। নিহত আরমান হোসেন উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের ইমাম নগর গ্রামের মো. দিদারুল আলমের পুত্র।
জানা যায়, নিহত আরমান হোসেন কদমরসুল কেশবপুর এলাকায় এসএস ষ্টীল মিলে ওয়েলিং (ওয়াল্ডার) হিসাবে কাজ করতেন। বৃহস্পতিবার ভোরে কাজ কারার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরে অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে চট্টগ্রামের একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
এদিকে শ্রমিক নিহতের বিষয়টি কারখানার সিকিউরিটি ইনচার্জ ও অন্যান্য শ্রমিকরা স্বীকার করলেও কারখানার ম্যানেজার মোঃ বিল্লাহ অস্বীকার করেন।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বলেন,কদমরসুল এলাকায় এসএস ষ্টীল লিঃ নামে একটি রড তৈরির কারখানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিক মারা গেছে শুনেছি। নিহত পরিবারে লোকজন থানায় অভিযোগ করলে আমরা আইনগত ব্যাবস্থা নেবো।
















