ভাটিয়ারীতে “প্রেরণা” ব্লাড সার্ভিসের “ফ্রী ব্লাড গ্রুপ ক্যাম্পেইন” অনুষ্ঠিত

264

সীতাকুণ্ড প্রতিনিধি: “একের রক্ত অন্যর জীবন, রক্তই হোক আত্মার বাঁধন” এ শ্লোগানে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের তুলাতলী গ্রামের সামাজিক সংগঠন “প্রেরণা” ব্লাড সার্ভিসের  আয়োজনে “ফ্রী ব্লাড গ্রুপ ক্যাম্পেইন” অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

শুক্রবার (১ নভেম্বর) সকাল ৯টা থেকে দিনব্যাপী উক্ত ব্লাড ক্যাম্পেইনে প্রায় সাড়ে তিনশত বিভিন্ন বয়সের মানুষ রক্তের গ্রুপ নির্ণয় করেন।

স্বেচ্ছায় রক্তদান “প্রেরণা” ব্লাড সার্ভিস” সংগঠনটি বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীসহ সমাজের বিভিন্ন স্তরের তরুণ-তরুণী নিয়ে গড়ে উঠেছে। যাদের একমাত্র লক্ষ্য মানব সেবা। একঝাক তরুণ-তরুণী ও শিক্ষার্থীদের মানবসেবার এই কার্যক্রমে এলাকাবাসী খুবই আপ্লুত। ক্যাম্পেইনে ডা.শেখ রিয়াজ উদ্দিন বাদশাহ এর নেতৃত্বে ৮ জন ডাক্তার এবং মেডিকেল স্টুডেন্ট উপস্থিত ছিলেন।

এসময় উপস্থিত ছিলেন “প্রেরণা ব্লাড সার্ভিস” এর চেয়ারম্যান মোঃ শওকত আলী, পরিচালক আসিফ ইকবাল খান (শিমুল), সেক্রেটারি মুজাহিদুল ইসলাম আকিব, সহকারী পরিচালক আব্দুর রহিম, চিকিৎসা বিষয়ক সম্পাদক জাবেদ হাসান জিন্নাহ, অর্থ সম্পাদক মুহসিন টুটুল, জাহেদ, মাসুম, সাঈদ এবং সততা ফার্মেসির স্বত্বাধিকারী মোঃ সেলিম উদ্দিন।

ক্যাম্পেইনের বিষয়ে সংগঠনের উদ্যোক্তারা বলেন, বর্তমানে যেকোনো কাজেই রক্তের গ্রুপ প্রয়োজন হচ্ছে। স্কুল-কলেজ-মাদরাসা’র শিক্ষার্থীরাও অনেকে তাদের রক্তের গ্রুপ জানে না। এজন্য আমরা তাদেরকে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদানে উদ্বুদ্ধ করতে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনের আয়োজন করেছি। রক্তের গ্রুপ নির্ণয় ছাড়াও আমরা বিভিন্ন সামাজিক ও মানবিক কাজ করে থাকি।

Advertisement