সীতাকুণ্ড শঙ্কর মঠ ও মিশনের সপ্তাহব্যাপী বার্ষিক ধর্মীয় অনুষ্ঠানে পরমহংস শ্রীশ্রীমৎ স্বামী জ্যোতিশ্বরানন্দ গিরি মহারাজের ১১৬-তম আবির্ভাব উৎসব উদযাপন উপলক্ষে ২০ নভেম্বর বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত বিনামূল্যে স্বাস্থ্যসেবা কর্মসূচী অনুষ্ঠিত হয়।
মঠের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজের চক্ষু চিকিৎসার মাধ্যমে স্বাস্থ্যসেবা কর্মসূচীর উদ্বোধন করা হয়।
শঙ্কর মঠ ও মিশনের মহানগর কমিটির সাধারণ সম্পাদক লায়ন সন্তোষ কুমার নন্দীর সৌজন্যে অনুষ্ঠিত কর্মসূচীতে মঠে আগত রোগী ও ভক্তবৃন্দের চক্ষু চিকিৎসা, ডায়াবেটিক পরীক্ষা ও রক্তের গ্রুপ নির্ণয় করেন লায়ন্স চক্ষু হাসপাতাল এন্ড ইনস্টিটিউটের চিকিৎসকবৃন্দ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লায়ন সন্তোষ কুমার নন্দী এমজেএফ, ডা. অনিক মজুমদার, ডা. অরবিন্দ, ডা. মোঃ জসিম উদ্দিন, ডা. নুরুল আবছার, ডা. মোঃ মিজান উদ্দিন, ডা. মোঃ সেলিম, ডা. বিথী দে, মঠের সাধারণ সম্পাদক অধ্যাপক তড়িৎ কুমার ভট্টাচার্য্য ও সাংগঠনিক সম্পাদক মাস্টার অজিত কুমার শীল।
বিকেলে শ্রীশ্রীমৎ স্বামী ব্রহ্মানন্দ গিরি মহারাজের আয়ুর্বেদ চিকিৎসা বিষয়ক ধারণা উপর আলোকপাত, মাতৃসম্মেলন, বস্ত্র বিতরণ, মেধাবী ও গরীব শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান করা হয়। মঠের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজের সভাপতিত্বে ও মঠের সাংগঠনিক সম্পাদক মাস্টার অজিত কুমার শীলের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন মঠের সাধারণ সম্পাদক অধ্যাপক তড়িৎ কুমার ভট্টাচার্য্য। মঠের সাধু-সন্তু ও ব্রহ্মচারীরা এসময় উপস্থিত ছিলেন।
















