রোটারি ক্লাব অব চিটাগাং সিটির সভাপতি রোঃ দেবাশীষ বড়ুয়ার সভাপতিত্বে চট্টগ্রামের স্বনামধন্য চিটাগাং ক্লাবে ৪০০তম নিয়মিত সভা ২৬ নভেম্বর আড়ম্বরপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।
প্রথমেই ক্লাবের জিএসআর মরহুম মীরজাহান চৌধুরীর রূহের মাগফিরাত কামনা করা হয়। প্রতিষ্ঠার ১৩ বছরের চড়াই উৎরাই পেরিয়ে রোটারি ক্লাব অব চিটাগাং সিটি আজ গৌরবময় সংগঠনে পরিণত হয়েছে। রোটারি ক্লাব অব চিটাগাং সিটি রোটারি লিটারেসি স্কুল পরিচালনা করে আসছেন দীর্ঘ ৭ বছর ধরে। এবং পোলিও নির্মূলে অবদান, ক্যান্সার রোগীদের জন্য কেমোথেরাপি ও প্রয়োজনীয় ঔষধ সহ সাহায্য করে আসছেন।
এছাড়াও সেলাই মেশিন বিতরণ, ব্লাড ডোনেশন, অসহায় মানুষের মধ্যে রিকশা ভেন বিতরণ, গরীব মেধাবী ছাত্র ছাত্রীদের জন্য বৃত্তি প্রদান ও আর্থিক সহযোগিতা, বৃক্ষ রোপন সহ সামাজিক কাজে অবদান রেখে আসছে।
প্রেসিডেন্ট দেবাশীষ বড়ুয়া তার বক্তব্যে চট্টগ্রামের ইতিহাসের সাথে চিটাগাং সিটির সম্প্রিক্ততা তুলে ধরেন। সভায় চার্টার মেম্বারা একে একে তাদের দীর্ঘ সময়ের স্মৃতি চারন করেন।
সভায় আরও বক্তব্য রাখেন ছিলেন সেক্রেটারি রোঃ বেগম কামরুন নাহার, রোঃ খুরশিদ আলম, রোঃ লিয়াকত আলী চৌধুরী, রোঃ কামরুল মোর্শেদ তমাল, রোঃ জাকারিয়া সোহেল, রোঃ রেজাউর রহমান পারভেজ, রোঃ সাইফুল ইসলাম, রোঃ মোহাম্মদ শাহজাহান, রোঃ জহির উদ্দিন মাহমুদ, রোঃ মোহাম্মদ হোসেন, রোঃ মোঃ শরিফুর রহমান, রোঃ আনোয়ারুল কবির চৌধুরী, রোঃ নাজমুল হক, রোঃ নয়ন শীল, রোঃ বাহারোজ সুলতানা দিপা, রোঃ হামিদুল ইসলাম, রোটারেক্ট জুনায়েদ দিহান ও তানজিলা জুনায়েদ।
এরপর কেক কেটে এবং বেলুন উড়িয়ে ৪০০ তম সভা স্মরনীয় করে রাখা হয়। সভা শেষে রাতের নৈশভোজের মাধ্যমে সভা মুলতবি করা হয়।
















