ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকা পরিদর্শনে বিভাগীয় কমিশনার

235

নগরীর ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকা পরিদর্শন করেছেন পাহাড় ব্যবস্থাপনা কমিটির সভাপতি, বিভাগীয় কমিশনার মো. কামরুল হাসান ও জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান।

Advertisement

মঙ্গলবার (৮ জুন) সকাল সাড়ে দশটায় নগরীর লালখান বাজারের মতিঝর্ণা ও অন্যন্য ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকা পরিদর্শন করেন তারা।

পরিদর্শনকালে বিভাগীয় কমিশনার মো. কামরুল হাসান জানান, গত কয়েক দিনের বৃষ্টির প্রভাবে পাহাড় ধসের সম্ভাবনা থাকায় আজকে ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকা সমূহ ঘুরে দেখা হয়েছে। পাশাপাশি ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকায় জানমালের সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে কার্যকর পদক্ষেপ নেয়ার জন্য পাহাড় ব্যবস্থাপনা কমিটি সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করা হয়েছে। কিভাবে পাহাড় ধসে প্রাণহানি প্রতিরোধে স্থায়ী সমাধান দেয়া যায় ও কিভাবে পরিবেশ বাঁচানো যায় এবং কিভাবে পাহাড় রক্ষা করা যায় তা নিয়ে আলোচনা করা হবে। বার বার যাতে একই ঘটনার পুনরাবৃত্তি না হয় সেজন্য সরকারকে একটি প্রস্তবনা দেয়া হবে।

Advertisement