সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে মুঠোফোনে ডেকে নিয়ে বিএনপি নেতাকে হত্যা

272

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ড উপজেলা বিএনপির সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও শ্রমিকদল নেতা মীর আরমান হোসাইন (৩৫) কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

Advertisement

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় এ ঘটনা ঘটে। আরমান রাঙ্গুনিয়া থানার মুত মীর মোতাহের হোসেনের ছেলে। তিনি ছিন্নমূলের বাসিন্দা।

জানা যায়, আরমান সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ছিন্নমূল এলাকায় একটি চায়ের দোকানে বসে চা পান করার সময় তার মোবাইলে একটি কল এলে তিনি সেখান থেকে চলে যান। কিছুক্ষণ পর তিনি বাঁচাও বাঁচাও বলতে থাকেন। পরে স্থানীয়রা দেখেন তার পায়ের রগ কাটা এবং শরীরের বিভিন্ন অংশে ছুরিকাঘাত করা। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা এ হত্যাকান্ডের কারণ জানতে না পারলেও ধারণা করছেন, দলীয় কোন্দলের কারণে তিনি খুন হতে পারেন।

বিষয়টি নিশ্চিত করে ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল রানা বলেন, জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় আরমান হোসাইন নামে এক যুবক খুন হয়েছেন। বিস্তারিত পাওয়া যায়নি। লাশ চমেক হাসপাতালের মর্গে আছে।

Advertisement