সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাটস্থ সামাজিক সংগঠন নব জোয়ার তরুণ সংঘের আয়োজনে মাসব্যাপী শর্ট-পিস ক্রিকেট টুর্নামেন্ট সিজন ৩ এর উদ্বোধন করা হয়েছে।
শনিবার সন্ধ্যা সাতটায় জামাল কাদির বাড়ির মাঠে প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী সালাউদ্দিন।
মাসব্যাপী টূর্নামেন্টে সীতাকুণ্ড উপজেলার মোট ৪৫ টি টিম ক্রিকেট টিম অংশ গ্রহণ করে। অনুষ্ঠানে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হওয়া বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদেরকে সংগঠনের পক্ষ থেকে পুরস্কার প্রদান করা হয়।
নব জোয়ার তরুণ সংঘের সভাপতি মোঃ ইমনের সভাপতিতে ও সাংগঠনিক সম্পাদক মোঃ জিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সলিমপুর ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক জাহাঙ্গীর আলম, উপজেলা মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল কাশেম, সলিমপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব খ.ম নাজিম উদ্দিন, ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি মোঃ মহিউদ্দিন, উপজেলা ছাত্রদলের আহবায়ক কাজী সেলিম উদ্দিন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিনসহ উপস্থিত ছিলেন ইউনিয়নের বিভিন্ন নেতৃবৃন্দ ও নব জোয়ার তরুণ সংঘের বিভিন্ন সদস্যবৃন্দ।
উদ্বোধনী খেলায় এস এ ওয়ারিয়র্সকে হারিয়ে তুলাতলি একাদশ জয়লাভ করে।

















