আইনের সভাপতি শহীদুজ্জমান, বিদ্যুতে চট্টগ্রামের ওয়াসিকা

271

আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পেলেন নওগাঁ-২ আসনের এমপি শহীদুজ্জামান সরকার। রোববার (১৩ জুন) সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে প্রধান হুইপ নূর-ই-আলম চৌধুরী সংসদীয় কমিটি পুনর্গঠনের প্রস্তাব সংসদে তুললে সংসদ তা গ্রহণ করা হয়।

Advertisement

আবদুল মতিন খসরু মারা যাওয়ায় তার জায়গায় শহীদুজ্জামান সরকার সভাপতি হলেন।

এতদিন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতির দায়িত্বে থাকা শহীদুজ্জামান সরকারের স্থলাভিষিক্ত হয়েছেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য ওয়াসিকা আয়শা খান।

এই দুটি সংসদীয় কমিটি ছাড়াও রোববার ধর্ম, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি পুনর্গঠন করা হয়েছে।

এছাড়া আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে নতুন করে সেলিম আলতাফ জর্জ সদস্য হিসেবে মনোনীত হয়েছেন। আর ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান সদস্য হিসেবে মনোনীত হয়েছেন। অবশ্য ধর্ম মন্ত্রণালয় কমিটির সদস্য মরহুম মাহমুদ উস সামাদ চৌধুরীর স্থলে কাউকে স্থলাভিষিক্ত করা হয়নি।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির মৃত্যুবরণকারী সদস্য আসলামুল হক আসলামের স্থলে সংরক্ষিত আসনের কানিজ ফাতেমা আহমেদ সদস্য মনোনীত হয়েছেন।

Advertisement