নিংশ্বাসের বন্ধু’র প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

284

সেবামূলক সংগঠন নিংশ্বাসের বন্ধু’র ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা সংগঠনের আহ্বায়ক এম আবুল মনসুর রুমেলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

Advertisement

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিএমইএ সিনিয়র সহ-সভাপতি তরুণ আওয়ামী লীগ নেতা সৈয়দ নজরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ সেবা অধিদপ্তরের সহকারি পরিচালক মোহাম্মদ আফতাব উদ্দিন চৌধুরী, বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব মোহাম্মদ সোলাইমান কোম্পানি, হামিদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুল পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ সাঈদুল হক, আরাকান হাউজিং সোসাইটি মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. এরশাদ উল্লাহ চৌধুরী মুন্না, বিশিষ্ট ব্যবসায়ী মো. সাহাবউদ্দীন প্রমুখ।

জামান চৌধুরী শিপলুর সঞ্চলনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন নিশ্বাসের বন্ধু’র কার্যকরী কমিটির যুগ্ম আহ্বায়ক মোহাং নাছির উদ্দিন, মো. আবুল মনছুর, সদস্য মো. এরশাদ, মো. মাইনুল হোসেন, মো. জাহাঙ্গীর আলম, মো. নিয়াজ মোরশেদ, মো. এরশাদ মিয়া, মনিরুল হোসেন, মো. জাবেদ, মো. ইজাজ আহম্মেদ, মো. খুরশেদ আলম, মো. ইফতেখার উদ্দিন পাপ্পু, মো. ওয়াহিদ, মো. দিদারুল আলম, হৃদয়, তাহসিন, আবীর, আদি, সাইফুল প্রমুখ।

Advertisement