সীতাকুণ্ডে যথাযথ মর্যাদায় পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

204

সীতাকুণ্ড প্রতিনিধি: যথাযথ মর্যাদায় ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সীতাকুণ্ডে বিনম্র শ্রদ্ধায় পালিত হয়েছে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস ও অমর একুশে। রাতে ভাষার বর্ণমালা ও বিভিন্ন লেখা সম্বলিত ব্যান্যার,পেস্টুন এবং ফুলেল শ্রদ্ধায় মহান ভাষা আন্দোলনে জীবন উৎসর্গ করা সকল বীর সন্তানদের স্মরণ করেন বিভিন্ন শ্রেনী পেশার হাজারো মানুষ।

Advertisement

বৃহস্পতিবার রাত ১২ টা ১ মিনিটে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার ফখরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আবদুল্লাহ আল মামুনসহ প্রমাসনের বিভিন্ন নেতৃবৃন্দ।

এরপর শহীদ মিনারে একে একে শ্রদ্ধা নিবেদন করতে আসেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যুবদল, ছাত্রদল, শ্রমিকদলসহ  বিভিন্ন অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ। শ্রদ্ধা নিবেদন করেন বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সীতাকুণ্ড মডেল থানা, বার আউলিয়া হাইওয়ে থানা, কুমিরা হাইওয়ে ফাঁড়ি, সীতাকুণ্ড প্রেসক্লাব, ফায়ার সার্ভিস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা আনসার ভিডিপি, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদসহ উপজেলার সকল সামাজিক সংগঠন এবং বিভিন্ন সামাজিক সংগঠন, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রভাত ফেরী অনুষ্ঠিত হয়। উপজেলা চত্বর থেকে র‍্যালি শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়।

দুপুরে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

এছাড়াও আন্তর্জাতিক মাতৃভাষা ও অমর একুশে উপলক্ষে উপজেলার সকল স্কুল- কলেজ মাদ্রাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে দিবসটির তাৎপর্য তুলে ধরে বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।

Advertisement