সীতাকুণ্ডে বসতঘরে আগুনে গৃহকর্তা বৃদ্ধের মৃত্যু

576

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে আগুন লেগে আবুল হোসেন (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের মান্দারীটোলাস্থ দাঁড়ালিয়া পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি বসতঘরে আগুন লাগলে ঘরে ঘুমানো অবস্থায় বৃদ্বের মৃত্যু হয়।

নগরীর আগ্রাবাদস্থ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এর কন্ট্রোল রুম কর্মকর্তা বেলাল হোসেন জানান রাত দশটার দিকে বাড়বকুণ্ডের একটি গ্রামে বসত ঘরে আগুন লাগে। সীতাকুণ্ড স্টেশনের ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে।

তবে আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিক জানা যায়নি।

Advertisement