সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ড উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সাবেক সম্পাদক প্রদীপ ভট্টাচার্য (৬২) মারা গেছেন।
মঙ্গলবার বিকাল ৪টার সময় চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি দীর্ঘদিন পর্যন্ত হৃদ রোগে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব রেখে গেছেন।
প্রদীপ ভট্টাচার্য দীর্ঘদিন সীতাকুণ্ড উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন ছাড়াও তিনি চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্হার (সিজেকেএস) সদস্য, সীতাকুণ্ড সমিতি চট্টগ্রাম এর আজীবন সদস্য, মেঘমল্লার খেলাঘরের প্রতিষ্ঠাতা সদস্য,কথাকলি উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য,সীতাকুন্ড সংগীত একাডেমীর প্রতিষ্ঠাতা সংগঠকসহ বহু সামাজিক সংগঠন, সাংস্কৃতিক, ক্রীড়া সংগঠনের সাথে দায়িত্ব পালন করেন। তিনি ছিলেন একাধারে সৃজনশীল কথা শিল্পী, সুরকার,গীতিকার,ও কন্ঠশিল্পী।
প্রদীপ ভট্টাচার্য’ র মৃত্যুতে গভীর শোক করেছেন সীতাকুণ্ড সমিতি চট্টগ্রাম এর সভাপতি আলহাজ্ব মোঃ মহিউদ্দিন, সীতাকুণ্ড উপজেলা সমাজকল্যাণ ফেডারেশনের সভাপতি পলাশ চৌধুরী, সাধারণ সম্পাদক লায়ন মোঃ গিয়াস উদ্দিনসহ বিভিন্ন সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক সংগঠন, ব্যবসায়িক নেতৃবৃন্দ।

















