চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানায় স্ত্রীকে নৃশংসভাবে হত্যার অভিযোগে তার ঘাতক স্বামী সুমনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
Advertisement
১১ জুলাই শুক্রবার দিবাগত রাতে এই তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম র্যাবের সিনিয়র সহকারী পরিচালক এম. আর. এম মোজাফ্ফর হোসেন।
গত বুধবার (৯ জুলাই) দিবাগত রাত নগরের বায়েজিদ বোস্তামী থানার রৌফাবাদ এলাকায় পাহাড়িকা হাউজিং সোসাইটির একটি ভবনে স্ত্রীকে হত্যার পর ১১ টুকরো করে সুমন। ঘটনার পর স্থানীয়রা সুমনকে একটি কক্ষে আটকে রাখে। একপর্যায়ে সে গ্রিল কেটে পালিয়ে যায়।
নিহত নারীর নাম ফাতেমা বেগম পলি। তিনি ওই ফ্ল্যাটেই স্বামী সুমনের সঙ্গে থাকতেন। সুমনের পেশা গাড়িচালক। ফাতেমার বাড়ি কুমিল্লা সদর দক্ষিণে। তার বাবার নাম কামাল উদ্দিন। তাদের সিফাত নামে আট বছরের একটি ছেলে সন্তান আছে।
Advertisement

















