জুলাই বিপ্লবে শহীদদের আত্মার মাগফিরাত ও আহত জুলাইযোদ্ধাদের সুস্থতা কামনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে দোয়া অনুষ্ঠান বিপুল সংখ্যক শিক্ষার্থীর অংশগ্রহণে বুধবার জুলাই শহীদ দিবসে (১৬ জুলাই ২০২৫) বাদ জোহর বিজ্ঞান অনুষদ মিজানুছ ছালাম জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে।
দোয়া মাহফিল অনুষ্ঠানে অংশগ্রহণ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার, উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো.কামাল উদ্দিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চবি কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. মো. ইকবাল শাহীন খান, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী, সমাজ বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. আলাউদ্দিন মজুমদার, আইন অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ জাফর উল্লাহ তালুকদার, জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ গোলাম কিবরীয়া, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ সানাউল্লাহ চৌধুরী, চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, প্রীতিলতা হলের প্রভোস্ট ড. মুহাম্মদ হাসমত আলী, শহীদ ফরহাদ হোসেন হলের প্রভোস্ট প্রফেসর ড. মো. আবদুল মান্নান, নবাব ফয়জুন্নেছা হলের প্রভোস্ট প্রফেসর ড. এস.এম. রফিকুল ইসলাম, অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হলের প্রভোস্ট জনাব এ.জি.এম. নিয়াজ উদ্দিন, চবি পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো.এনায়েত উল্যা পাটওয়ারী, চবি কলেজ পরিদর্শক প্রফেসর ড. আমির মুহাম্মদ নসরুল্লাহ, প্রক্টর প্রফেসর ড. তানভীর মোহাম্মদ হায়দার আরীফ, ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা পরিচালক ড. মো. আনোয়ার হোসেন, বিভিন্ন বিভাগের সভাপতি ও ইনস্টিটিউটের পরিচালক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, অফিস প্রধান, ক্যাম্পাস্থ বিভিন্ন মসজিদের ইমাম/খতিব, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জুলাই বিপ্লবে শহীদ আবু সাঈদ, শহীদ ওয়াসিম আকরাম, শহীদ ফরহাদ হোসেন, শহীদ হৃদয় চন্দ্র তরুয়াসহ সকল শহীদের আত্মার মাগফিরাত ও আহত জুলাইযোদ্ধাদের সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চবি তথ্য ও ফটোগ্রাফি শাখার প্রশাসক ড. মোঃ শহীদুল হক। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন জুলাই গণআন্দোলনের অগ্রসেনানী, চবি ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ক্বারী হিজবুল্লাহ আল মুজাহিদ এবং ইসলামি সংগীত পরিবেশন করেন চবি আরবী বিভাগের শিক্ষার্থী হারেস মাতাব্বর। দোয়া মাহফিলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে উপস্থিত মুসল্লিদের মাঝে তাবারক বিতরণ করা হয়।
















