“সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন” চট্টগ্রাম মহানগরের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

493

সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন সরকার অনুমোদিত মানব কল্যাণে কাজ করা অন্যতম একটি সংগঠন।সারাদেশের মহানগর, থানা, জেলা, উপজেলায় কমিটি গঠনের মাধ্যমে মানবিক কাজের বিস্তৃতি লাভ করে স্বগৌরবে সমাজ ও দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছে সংগঠনটি।

Advertisement

চট্টগ্রাম মহানগর শাখাও দীর্ঘদিন ধরে সামাজিক ও মানবিক কাজ করে যাচ্ছে। তার স্বীকৃতিস্বরূপ চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি মোঃ আশরাফ উল্যাহর নেতৃত্বে ২০২০ সালে ঢাকায় অনুষ্ঠিত কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলনে সেরা শাখার সম্মাননা অর্জন করে। তারই ফলশ্রুতিতে মোঃ আশরাফ উল্যাহকে পুনরায় সভাপতি ও কপিল উদ্দীন পিন্টুকে সাধারণ সম্পাদক করে এক বছরের মেয়াদি ৫৫ সদস্য বিশিষ্ট চট্টগ্রাম মহানগর শাখার পূর্ণাঙ্গ নতুন কমিটির অনুমোদন দিয়েছে সংগঠনের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী।

উল্লেখ্য, উক্ত সংগঠনের প্রধান উপদেষ্টা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, চেয়ারম্যান এর দায়িত্ব পালন করছেন স্বরাষ্টমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের ছেলে শাফি মোদ্দাসের খাঁন জ্যোতি, প্রধান নির্বাহী গোলাম মোস্তফা, চট্টগ্রাম বিভাগের তত্বাবধায়ক এম এ সবুজ পাটোয়ারী, সহকারী তত্বাবধায়ক মোঃ কামরুল হাছান।

Advertisement