ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতাল চট্টগ্রামে Level-III অত্যাধুনিক NICU ও PICU বিভাগের উদ্বোধন

চট্টগ্রামে নবজাতক ও শিশুদের চিকিৎসা সেবায় নতুন দিগন্ত

543

উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণের লক্ষ্যে- ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতাল চট্টগ্রাম-এ প্রখ্যাত নবজাতক ও শিশুরোগ বিশেষজ্ঞ ডা: ফয়সল আহমদ-এর তত্বাবধানে আন্তর্জাতিক মানের নবজাতক ও শিশুদের ইনটেনসিভ কেয়ার ইউনিট (NICU & PICU) এর যাত্রা শুরু হয়েছে।

Advertisement

শুভ উদ্বোধন করেন, শিশু রোগ বিশেষজ্ঞ অধ্যাপক (ডা:) প্রণব কুমার চৌধুরী এবং গাইনি ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ অধ্যাপক (ডা:) রজত কুমার বিশ্বাস।

অতিথিদের মধ্যে আরো উপস্থিত ছিলেন শিশু রোগ বিশেষজ্ঞ ডা: আরমান যাইদ, শিশু কিডনি রোগ বিশেষজ্ঞ ডা: মো. মারুফ উল কাদের, গাইনি ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডা: আফরোজা ফেরদৌস, ডা: নাজ সোহানি সুলতানা, ডা: সাহানাজ আক্তার এবং ডা: জান্নাতুল ফেরদৌস বুবলী।

নবজাতক ও শিশুরোগ বিশেষজ্ঞ ডা: ফয়সল আহমদ, সিনিয়র কনসালটেন্ট এবং ডা: এটিএম মাহমুদুর রহমান জেএ সিদ্দিকী (কনসালটেন্ট ও ইনচার্জ) NICU & PICU বিভাগ সম্পর্কে জানান, নতুন এই ইউনিটে রয়েছে আধুনিক ভেন্টিলেটর, ইনকিউবেটর, CPAP, ৩৬০ ডিগ্রি ফটোথেরাপী এবং উন্নত মনিটরিং সিস্টেমসহ ২৪ ঘণ্টা বিশেষজ্ঞ চিকিৎসক ও সুদক্ষ নার্সিং টিম। এর মাধ্যমে নবজাতকের সব জটিল চিকিৎসা চট্টগ্রামেই সম্ভব হবে।

ল্যাবএইড স্পেশালাইজড হসপিটাল চট্টগ্রাম-এর চীফ অপারেটিং অফিসার, মো: আলমগীর বলেন, আমাদের এই উদ্যোগে চট্টগ্রামে নবজাতক ও শিশুদের চিকিৎসা সেবার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে এবং সহজলভ্য হবে।

আরো উপস্থিত ছিলেন, ডা: মোস্তফা খালেদ আহমদ (মেডিকেল ডিরেক্টর), অধ্যাপক ডা: এহসানুল হক কাজল (ল্যাব ডিরেক্টর) এবং মার্কেটিং বিভাগের কর্মকর্তারা।

Advertisement