জেলা প্রশাসনের অভিযানে ৩১ হাজার টাকা জরিমানা 

229

সরকার ঘোষিত কঠোর লকডাউনের বিধিনিষেধ অমান্য করায় নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৭৬টি মামলায় ৩০ হাজার ৬০০ টাকা জরিমানা করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটেরা।

Advertisement

রোববার (১১ জুলাই) জেলা প্রশাসনের ১৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নগরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন।

এ সময় সরকার ঘোষিত বিধিনিষেধ মেনে না চলায় বিভিন্ন দোকান, রেস্টুরেন্ট ও শপিংমলে অভিযান চালিয়ে অর্থদণ্ডের পাশাপাশি সাধারণ মানুষকে স্বাস্থ্যবিধি প্রতিপালনে সচেতন করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক বলেন, করোনার সংক্রমণের বিস্তার রোধে জেলা প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। সরকারের নির্দেশনা অনুযায়ী এ অভিযান অব্যাহত থাকবে।

Advertisement