সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে ফুটওভারব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলার শেখপাড়াস্থ ঢাকা- চট্টগ্রাম মহাসড়কে উক্ত মানববন্ধনের আয়োজন করে সীতাকুণ্ড টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা।
এ সময় শত শত শিক্ষার্থী এ মানববন্ধনে অংশ নেয়। এতে প্রধার অতিথি হিসেবে বক্তব্য রাখেন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জহিরুল ইসলাম। তিনি বলেন, সীতাকুণ্ড টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের প্রায় চার শতাধিক শিক্ষার্থী ছাড়াও মহাসড়কের পশ্চিমে কয়েকটি গ্রামের হাজার হাজার বাসিন্দা দৈনন্দিন ঢাকা – চট্টগ্রাম মহাসড়ক পার হয়ে সীতাকুণ্ড সদর ও নগরীতে যাতায়াত করে থাকে। মহাসড়ক থেকে কলেজের সংযোগ রাস্তার মাথায় একটি ফুটওভার ব্রিজ খুবই জরুরী। গত সপ্তাহে আমাদের টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের একজন শিক্ষক রাস্তা পার হতে গিয়ে দূর্ঘটনায় নিহত হয়েছেন।
টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী ছাড়াও শিবপুর, সৈয়দপুর গ্রামের হাজার হাজার বাসিন্দাদের নিরাপদে মহাসড়ক পারাপারের সুবিধার্থে সড়ক ও জনপথ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট ফুটওভার ব্রিজ নির্মানের জোড় দাবী জানাচ্ছি।
মানববন্ধন বক্তব্য রাখেন নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ) আহবায়ক সায়েম সানি, শিক্ষার্থী আবদুল্লাহ আখন মুনাম, জাগ্রোতা রায়, মীর মোহাম্মদ মাহদী, সিফাত উল ইসলাম তাহসিন রায়হান উদ্দীন, আল-আকফাশ, আরশাদ আমিন আকিব, সাদিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।

















