বারেসাএসাএ’র নবনির্বাচিত কমিটির অভিষেক সম্পন্ন

243

বাংলাদেশ রেলওয়ে স্পেয়ার্স এন্ড এক্সেসরিজ সাপ্লাইয়ার্স এসোসিয়েশন(বারেসাএসাএ) এর নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন।

Advertisement

মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে চট্টগ্রাম ক্লাবের অডিটোরিয়ামে চাটগাঁর ঐতিহ্যবাহি মেজবান উৎসবের মধ্য দিয়ে অভিষিক্ত করা নতুন কমিটিকে।

নতুন সভাপতি ফেরদৌস হুদা চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- অবসরপ্রাপ্ত সিসিএস সেলিম চৌধুরী, নগর বিএনপির যুগ্ম সম্পাদক শওকত আজম খাজা, সাবেক কাউন্সিলর সাবেক মাহফুজুর রহমন, বিএনপি নেতা এস কে খোদা তোতন, রেল শ্রমিকদলের সাধারণ সম্পাদক এ্যাড. এম আর মঞ্জু।

বারেসাএসাএ’র উপদেষ্টাদের মধ্যে নগর যুবদলের সাবেক সভাপতি মোশারফ হোসেন দিপ্তী, নুরুল করিম, কৃষ্ণ প্রাসাদ দাশ গুপ্ত, খন্দকার গোলাম কিবরিয়া,, মো: সিরাজুল ইসলাম এবং আহসান কবির নোমান উপস্থিত ছিলেন।

বারেসাএসাএ’র সহ-সভাপতি এনায়েত কবির ও আনোয়ার হোসেন পাটোয়ারি বাবুল, কোষাধ্যক্ষ মাসুদ হোসেন, পরিচালকদের মধ্যে- জাকির হোসেন, শাহিন হোসেন, আরিফুর রহমান, জাহিদুল হক জাহিদ, এ কে এম মাহফুজুর রহমান পিপলু, খন্দকার তারিকুল ইসলাম এবং মঈনুল আহসান রাসেল উপস্থিত ছিলেন।

বক্তারা সংগঠনকে এগিয়ে নেয়ার বিষয়ে প্রত্যয় ব্যক্ত করেন। বাংলাদেশ রেলওয়ের লোকো, ক্যারেজ ও ওয়াগন সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে ক্রয় প্রক্রিয়া স্বাভাবিক রাখার আহ্বান করেন

মেজবানে সমিতির সদস্যসহ দেড় হাজার মানুষ অংশ গ্রহণ করেন।

Advertisement