সীতাকুণ্ডে দুই শিপ‌ ব্রেকিং ইয়ার্ডে দূর্ঘটনায় নিহত ১ আহত ১

284

সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে পুরাতন জাহাজে কাজ করার সময় দূর্ঘটনায় আহত হওয়ার একদিন মোঃ মফিজ মিয়া (৪০) নামের এক শ্রমিক মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন।

Advertisement

জানা যায়, বুধবার বেলা সাড়ে ১২টার সময় উপজেলার ভাটিয়ারী এলাকায় জিরি সুবেদার শিপ ইয়ার্ডে শ্রমিক মোঃ মফিজ মিয়া লোহার সাথে প্রচন্ড আঘাত পায়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করায় পরবর্তীতে অবস্থার অবনতি হলে চমেক হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মফিজ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর বালাকোট এলাকার মৃত মোহাম্মদ মোতাহের মিয়ার পুত্র।

এদিকে আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টায় মাদামবিবিরহাট মক্কা শীপ ইয়ার্ডে মোঃ আব্দুল্লাহ (১৫) নামে শিশু শ্রমিক মাথায় আঘাত পেলে তাকে চমেক হাসপাতালের ২৮ নং ওয়ার্ডে ভর্তি করানো হয়। সে মাগুরা জেলা সদরের সত্য রামপুর এলাকার মোঃ ফকির মিয়ার পুত্র।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এব্যাপারে থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।

Advertisement