আসলাম চৌধুরীকে মনোনয়ন দেওয়ার দাবীতে আকবরশাহ থানা বিএনপির বিক্ষোভ

3193

সীতাকুণ্ড প্রতিনিধি: নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগ কর্তৃক নৈরাজ্যের প্রতিবাদে ও ত্রয়োদশ জাতীয় সংসদ নিবার্চনে  চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড (পাহাড়তলী,আকবরশাহ আংশিক) সংসদীয় আসনে বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীকে চূড়ান্ত মনোনয়ন দেওয়ার দাবীতে চট্টগ্রাম মহানগরের আওতাধীন ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যেগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

শুক্রবার বিকাল ৪টায় ফিরোজশাহ মিনার থেকে  বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে কর্ণেল হাট সিডিএ আবাসিক প্রভাতি স্কুল মাঠে এসে শেষ হয়। এতে হাজারো নেতাকর্মী অংশ নেয়। মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

৯নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক রেহান উদ্দিন প্রধানের সভাপতিত্বে ও সদস্য সচিব মাহবুবুল আলমের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন আকবরশাহ থানা বিএনপির সাবেক সভাপতি আব্দুস সাত্তার সেলিম, উত্তর পাহাড়তলী ওয়ার্ড বিএনপির যুগ্ম- আহবায়ক হাফেজ মোঃ বেলাল, আকবরশাহ্ বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরীয়া গোলাপ, বিএনপি নেতা আনোয়ার, দিদার, নাসির, হাকিম, মুন্না, আকবর, আকবরশাহ স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হাসান মাহমুদ, যুবদলের সাবেক সদস্য সচিব ইলিয়াস খান, শেখ সেলিম, খোরশেদ আলম, নুরুদ্দিন নুরু, মনির খোকন, ইউসুফ, আরশাদ খান নান্নু, তাজ উদ্দিন লিটন, জাকারিয়া মামুন, সাদ্দাম হোসেন, নাসির আহমদ সোহেল, মো: রাজু, মো: আরিফ, মো: সুমন, মাহাফুজুল আলম দিপন, সালমান তিতাস, মো: সোহাগ, ইকবাল, মাসুদ, সাজ্জাদ, শাহিন, সেচ্ছাসেবক নেতা আব্দুল মোতালেব, মোঃ রনি, মোঃ খোকান, মো: রাসেল, নুরুজ্জামান বাবু, মো: দেলোয়ার, মোঃ আফসার, মো: শৈবাল, সুমন, ইসমাইল, ছাত্রদল নেতা মো: হাসান, হানিফ সুজন, সিজান, শাকিল, সেলিম, বাবলু, ইফতেখার, নোমান, শ্রমিক দল নেতা মনির, সুজন, ইরফান, মহিল দল নেত্রী শকিনা বেগম, নার্গিস আক্তার, জুলেখা বেগম জুলি, জোহরা বেগম, হোসনে আরা, মর্জিনা খসরু, লাখি বেগম, আয়েশা বেগম, বিথী প্রমুখ।

Advertisement