সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা বিজিসি ট্রাস্টের বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আফছার উদ্দিন আহমেদ ১৯৮২ সালে বেগম গুল চেমন আরা ট্রাস্ট (বিজিসি ট্রাস্ট) প্রতিষ্ঠা করেন। ১০০ একর নিজস্ব ভূমির ওপর বিজিসি ট্রাস্ট শিক্ষা ও স্বাস্থ্য সেবামূলক বিভিন্ন প্রতিষ্ঠান পরিচালনা করছে। ইতিমধ্যে এই এলাকা দেশে বিদেশে বিজিসি বিদ্যানগর হিসেবে পরিচিতি লাভ করেছে। একই সঙ্গে প্রাথমিক শিক্ষা স্তর থেকে উচ্চ শিক্ষা এবং স্বাস্থ্যসেবা এত বড় প্রকল্প এ দেশে বিরল। বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ ২০০১ সালে সরকারের অনুমোদন লাভ করে এবং ২০০৩ সাল থেকে শিক্ষা কার্যক্রম চালিয়ে আসছে। এরপর থেকে মানসম্পন্ন ও যুগোপযোগী উচ্চশিক্ষা প্রদানের মাধ্যমে দক্ষ মানবসম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ে ছয়টি বিভাগ আছে। ব্যবসায় প্রশাসন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, আইন, ইংরেজি, ফার্মেসি, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ। ৬ বিভাগের অধীনে বিবিএ, এমবিএ, এমবিএ (এক্সিকিউটিভ), বিএ (অনার্স) ইন ইংলিশ, এমএ ইন ইংলিশ, বি ফার্ম (অনার্স), বিএসসি (অনার্স) ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, এলএলবি (অনার্স), বিএসএস ইন জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ কোর্স পরিচালিত হচ্ছে।
কালের পরিক্রমায় অনেক বিষয় তাদের কদর ও জৌলুশ হারালেও ইংরেজি রয়ে গেছে স্বমহিমায়। নিকট ভবিষ্যতে এই বিষয়ে পড়ার আগ্রহ ও গুরুত্ব কমার তেমন কোনো আভাস পাওয়া যাচ্ছে না। ইংরেজি ভাষার ব্যাপক চাহিদার কথা মাথায় রেখে ২০০৬ সাল থেকে চট্টগ্রামের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় ইংরেজি ভাষা ও সাহিত্যের উপর শিক্ষার্থীদের দিয়ে আসছে উচ্চতর ডিগ্রি। এর পাশাপাশি বিশ্ববিদ্যালয়টি শিক্ষার্থীদের বিভিন্ন দক্ষতা বৃদ্ধি এবং নেতৃত্বের বিকাশেও কাজ করে থাকে। যাতে করে শিক্ষার্থীরা একাবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলার জন্য নিজেদের প্রস্তুত করতে পারে । এই বিভাগ থেকে ইতোমধ্যে এক হাজারের বেশি শিক্ষার্থী গ্রাজুয়েশন সম্পন করেছে এবং বর্তমানে প্রায় চারশ শিক্ষার্থী অধ্যয়ন করছে।
বিজিসি ট্রাস্টে ইংরেজি ভাষা ও সাহিত্য বিষয়টি কেন অনন্য?
কালের পরিক্রমায় ইংরেজি ভাষার ধরন ও স্বভাব অনেক বদলে গেছে। যুগের চাহিদার কথা মাথায় রেখে এই বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগও তার পড়ার বিষয়বস্তু ও পড়ানোর ঢঙে অনেক পরিবর্তন এনেছে।
এই বিভাগের অন্যতম বৈশিষ্ট্য হলো, দেশ-বিদেশের ডিগ্রিধারী দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী শিক্ষার্থীদের পড়ানোয় নিয়োজিত থাকেন। এই বিভাগের মূল বিশেষত্ব হচ্ছে এখানকার বেশির ভাগ শিক্ষকই পূর্ণকালীন। তাছাড়া বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের খ্যাতিমান শিক্ষকমণ্ডলী ও বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা খণ্ডকালীন ক্লাস নিয়ে থাকেন। বর্তমানে বিভাগে নয়জন পূর্ণকালীন শিক্ষক রয়েছে। যাদের গবেষণা কাজের দক্ষতার সাথে শিক্ষকতার দীর্ঘকালীন অভিজ্ঞতা রয়েছে।
শিক্ষার্থীদের মেধাবিকাশ ও দক্ষতা বৃদ্ধির জন্য বিভাগটি বিভিন্ন কার্যক্রমে উৎসাহিত করে থাকে। এখানে নিয়মিত ওয়ার্কশপ, ট্রেনিং, সেমিনার, ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিতর্কের আয়োজন করা হয়। এই বিভাগের শিক্ষার্থীদের রয়েছে Circle of English Language & Literature (CELL) নামে একটি সংগঠন।
এছাড়াও রয়েছে প্রেস অ্যান্ড পাবলিকেশন ক্লাব, ক্রীড়া ক্লাব, সাংস্কৃতিক ও নাটক ক্লাব, বিতর্ক ক্লাব, রিডিং এবং ক্রিয়েটিভ রাইটিং ক্লাব
এবং ল্যাংগুয়েজ ক্লাব। এই ক্লাবগুলোর মাধ্যমে শিক্ষার্থীদের কমিউনিকেশন দক্ষতার পাশাপাশি অন্যান্য দক্ষতা উন্নয়ন করা হয়।
এছাড়াও বিভাগটি প্রতিবছর ইংরেজি সাহিত্যের বিশিষ্ট কবি ও লেখকের জন্মদিন ও বিভিন্ন জাতীয় দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে থাকে । তাছাড়া বিভাগটি প্রতি বছর বিতর্ক ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করে থাকে। এছাড়াও এই বিভাগটির অনেক শিক্ষার্থী বৃত্তি নিয়ে বিদেশের নামকরা বিশ্ববিদ্যালয়গুলিতে উচ্চতর পড়াশোনা করছে। এই বিভাগটির একটি সক্রিয় এবং কার্যকরী Alumni অ্যাসোসিয়েশন রয়েছে।
সিলেবাস -পাঠ্যবিষয়ঃ
বিশ্ববিদ্যালয়টি চার বছর মেয়াদে ইংরেজি বিষয়ের উপর বি.এ (অনার্স) এবং এক বছর মেয়াদি এম.এ (মাস্টার্স) ডিগ্রি প্রদান করে থাকে। চার বছর মেয়াদি বিএ কোর্সের প্রাথমিক দিকে শিক্ষার্থীদের কথা বিবেচনা করে বেসিক ইংরেজির উপর গুরুত্ব দিয়ে সিলেবাস প্রণয়ন করা হয়ে থাকে। পরে ধাপে ধাপে ইংরেজি ভাষা, সাহিত্য, ইতিহাস, দর্শন এবং ভাষাতত্ত্বের বিষয়গুলো পড়ানো হয়। আর ইংরেজি ভাষা ও সাহিত্যে এম.এ-এর সিলেবাসটি ইংরেজি সাহিত্যের প্রধান লেখকদের বই এবং ভাষার আধুনিক তত্ত্বগুলি নিয়ে সাজানো হয়েছে।
করোনাকালেও সেশনজটমুক্তঃ
করোনাভাইরাসের কারণে বিশ্ববিদ্যালয় বন্ধ হওয়ার পরপরই ইউজিসির সিদ্ধান্ত মোতাবেক বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটিতে অনলাইন কার্যক্রম সফলভাবে পরিচালিত হয়ে আসছে। এর ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয়টির ইংরেজি বিভাগ একাডেমিক কার্যক্রমের পাশাপাশি অনলাইনে বিভিন্ন ওয়েবিনার আয়োজন করে আসছে।
উক্ত বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর এ এফ এম আওরঙ্গজেব এর দক্ষ দিক নির্দেশনা ও ততত্ত্বাবধানে ইংরেজি বিভাগের শিক্ষকবৃন্দ আগামী কয়েক বছরের মধ্যে এই বিভাগকে দেশের অন্যতম বিভাগ হিসেবে প্রতিষ্ঠিত করতে নিরলস কাজ করে যাচ্ছেন।
ইংরেজি বিভাগে ভর্তির জন্য নিম্নোক্ত ঠিকানায় যোগাযোগের জন্য অনুরোধ করা যাচ্ছেঃ
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট লিংকঃ https://www.bgctub-edu.net.
ইমেইল: info@bgctub.ac.bd infobgctub@gmail.com.
মোবাইল: ০১৭৫৫৫৮৮৬২ / ০১৭৫৫৫৮৮৬১৯
ইংরেজি বিভাগের যোগাযোগ নাম্বার ০১৭৫৫৫৮৮৬২৪/ ০১৭১২৬৫১১৯৩ / ০১৭১২০৮৪১৮৮.
ইংরেজি বিভাগের ফেইসবুক পেইজ এবং ইউটিউব লিংক https://www.facebook.com/BGCEnglish -https://m.youtube.com/channel/UCoz5dAmvpVnONEiElYPYPwQ.

















