বিজয় দিবস উপলক্ষে আকবরশাহ এলাকায় বিজয় উৎসবে মেয়র

নগরবাসীর জন্য আমার দরজা সবসময় খোলা: ডা: শাহাদাত

211

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, আমি মেয়র নির্বাচিত হওয়ার পর থেকে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে বলে এসেছি, আমি আপনাদের সেবক হিসেবে থাকবো, নগরবাসীর জন্য আমার দরজা সবসময় খোলা থাকবে। আমি চট্টগ্রামের উন্নয়নের কাজ করে যাচ্ছি, আপনাদের সবার সহযোগিতা প্রয়োজন। মহান বিজয় দিবসে আপনাদের বলতে চাই, দেশকে ভালবাসুন, দেশের মানুষকে ভালবাসুন। একটি আধুনিক ও গ্রীন চট্টগ্রাম নির্মাণে আমাকে সহযোগিতা করুন।

Advertisement

তিনি মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাতে নগরীর আকবর শাহ হাউজিং সোসাইটি মাঠে মহান বিজয় দিবস উপলক্ষে রেলওয়ে হাউজিং সোসাইটি, আকবরশাহ মালিক কল্যাণ সমিতি ও তোতন হাউজিং সোসাইটি আয়োজিত বিজয় উৎসবে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

আকবর শাহ রেলওয়ে হাউজিং সোসাইটিতে আয়োজনের মূল আকর্ষণ ছিল এক লক্ষ টাকার প্রাইজবন্ড। তাছাড়া সমাজের সকল বয়সের মানুষের অংশগ্রহণে দিনব্যাপী বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়। পরে পুরস্কার বিতরণ ও রেফেল ড্র অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়। খেলাধুলায় অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পরে এক মনোরম্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

একটি সুন্দর ও সুশৃংখল প্রোগ্রাম আয়োজনের জন্য আয়োজক কমিটিকে ধন্যবাদ জানিয়ে মেয়র বলেন, নারী পুরুষ ও সব বয়সের মানুষের উপস্থিতি, বিভিন্ন রাজনৈতিক নেতা ও সমাজ সেবকদের উপস্থিতিতে সুন্দর আয়োজন হয়েছে।

বিশেষ অতিথির বক্তব্যে মোশাররফ হোসেন দিপ্তী বলেন, মহান বিজয় দিবসের এই উৎসবমুখর আয়োজনের মাধ্যমে আমরা আমাদের পুরানো ঐতিহ্য ফিরে পেতে চাই। জাতি ধর্ম,দল মত নির্বিশেষে আমরা সকলেই এই এলাকার অধিবাসী। সামাজিক ঐক্যের মাধ্যমে সমাজ থেকে সব ধরনের দুর্নীতি, মাদকাসক্তি ও বিশৃঙ্খলা তার দূর করা সম্ভব। তাই আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

রেলওয়ে হাউসিং সোসাইটি সমাজকল্যাণ সভাপতি আবু তৈয়ব পাটোয়ারীর সভাপতিত্বে ও চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সভাপতি শহীদুল্লাহ বাহার ও মারজিয়া জাবিন প্রিয়ন্তির পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি, আকবর শাহ থানা বিএনপির সাবেক সভাপতি ও রেলওয়ে কো-অপারেটিভ হাউজিং সোসাইটির সভাপতি সাবেক কাউন্সিলর আব্দুস সাত্তার সেলিম।

উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. কামরুল ইসলাম, রেলওয়ে হাউজিং সোসাইটি সমাজ কল্যাণের সাধারণ সম্পাদক ও অনুষ্ঠান আয়োজক কমিটির আহবায়ক জাফর আলম, রেলওয়ে কো-অপারেটিভ হাউজিং সোসাইটির সাধারণ সম্পাদক ও অনুষ্ঠান আয়োজক কমিটির সদস্য সচিব আনোয়ার হোসেন রতন, ড্যাব নেতা ডা: শাহনেওয়াজ সিরাজ মামুন, ডা: আশরাফ, মহানগর যুবদলের সাবেক সহ সভাপতি নুর আহমেদ গুড্ডু, ফজলুল হক সুমন, সাবেক যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান মাসুম, হেলাল হোসেন হেলাল, মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক জিয়াউর রহমান জিয়া, যুগ্ম আহবায়ক জহিরুল হক টুটুল, মহানগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক আরিফুর রহমান মাস্টার আরিফ প্রমুখ।

Advertisement