কৈবল্যধামে অগ্নিকাণ্ড ও ভারীবর্ষনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ

352

নগরের ০৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ডের কৈবল্যধাম বিশ্বব্যাংক আবাসিক এলাকায় সংগঠিত অগ্নিকাণ্ড এবং ইস্পাহানী ১নং গেইটে ভারীবর্ষনে ক্ষতিগ্রস্থ পরিবারকে চট্টগ্রাম জেলা প্রশাসকের সহযোগিতায় দূর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় এর দূর্যোগ ব্যবস্থপনা অধিদপ্তরের পক্ষ হতে নগদ অর্থ বিতরণ করা হয়েছে 

Advertisement

সোমবার (১৯ জুলাই) সকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৯ নং ওয়ার্ড আয়োজিত উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিগণ ভারীবর্ষনের কারণে পাহাড়ধস এবং অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মোট ১৭টি পরিবারের হাতে নগদ ৬ হাজার টাকা করে হস্তান্তর করেন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড কাউন্সিলর ও তৃণমূল সামাজিক-সাংস্কৃতিক ও যুব উন্নয়ন সংস্থার প্রধান উপদেষ্টা জনাব জহুরুল আলম জসীম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তৃণমূল সামাজিক-সাংস্কৃতিক ও যুব উন্নয়ন সংস্থার সভাপতি নার্গিস আক্তার, সাধারণ সম্পাদক রবিউল হক চৌধুরী, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আবদুল হাছিব মল্লিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Advertisement