অর্ন্তবর্তী সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আ.ফ.ম খালিদ হোসেন বলেছেন, দুই দশকের এই পথচলায় ওমর গণি এমইএস কলেজ এক্স-ক্যাডেট ফোরাম (ওসিইসিএফ)-শুধু একটি সংগঠন নয়, বরং শৃঙ্খলা, নেতৃত্ব ও পারস্পরিক বন্ধনের একটি শক্ত ভিত্তি তৈরি করেছে। কলেজটিতে মানসম্মত পড়ালেখার পাশাপাশি ওসিইসিএফ তাদের সাংগঠনিক কার্যক্রম দৃশ্যমান করে তুলেছে। ওসিইসিএফ’র ২০ বছর পূর্তি উৎসব উপলক্ষে ২ দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানের সমাপনী দিন শুক্রবার সকালে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ওসিইসিএফ’র ২০ বছর পুর্তি ভবিষ্যতে আরও সুসংগঠিত ও কার্যকর পথচলার অনুপ্রেরণা হয়ে থাকবে। সকালে র্যালির মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানের কার্যক্রম। ওসিইসিএফ’র পুর্তি উৎসব উপলক্ষে সকাল থেকেই কলেজ ক্যাম্পাস এক্স-ক্যাডেটদের উপস্থিতিতে মিলন মেলায় পরিণত হয়।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ওমর গণি এমইএস কলেজের অধ্যক্ষ আ.ন.ম সরওয়ার আলম। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ মোঃ রেজাউল করিম সিদ্দিকী, কর্ণফুলী এক্স-ক্যাডেট এসোসিয়েশনের সভাপতি মেজর (অব.) ডা. শওকতুল মেহের, অব. মেজর (বিটিএফও) রতন দাশ, ফজলুল হাজেরা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মেজর বিটিএফও কলিমুল্লাহ, মেজর বিটিএফও কাজী নাজমুল হুদা, ওসিইসিএফ’র স্থায়ী পরিষদের চেয়ারম্যান মোঃ মাকসুদুর রহমান (রাসেল)। অতিথি হিসেবে আরও উপস্থিতত ছিলেন কেকা’র সহ-সভাপতি ডাঃ মহিউদ্দিন চৌধুরী, অর্থ সম্পাদক গোলাম সরওয়ার চৌধুরী ও রিদওয়ান আদর।
এ সময় কার্যনির্বাহী কমিটি ঘোষণা ও নতুন কমিটির শপথ পাঠ অনুষ্ঠিত হয়। স্মৃতিচারণ করেন সংগঠনের বিদায়ী ও নবনির্বাচিত সভাপতি-সাধারণ সম্পাদক। বক্তব্য রাখেন ওসিইসিএফ’র মহাসচিব ও নির্বাহী কমিটির সভাপতি মিজানুর রহমান সজীব, সাংগঠনিক সচিব এস এম জুলফিকার আলী, তথ্য, প্রচার ও প্রকাশনা সচিব ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আশিকুর রহমান এবং অর্থ সচিব ও অনুষ্ঠান আহ্বায়ক এটিএম কাউসার হাবীব।
সমাপনী অনুষ্ঠানে পূণর্মিলনী পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বিএনসিসি ১৩ কর্ণফুলী ব্যাটালিয়ন বি কোম্পানীর কোম্পানি কমান্ডার টু লেফটেন্যান্ট আবু নঈম মোহাম্মদ ইব্রাহিম চৌধুরী। পূর্তি উৎসবের অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা মিজানুর রহমান সজীবকে ক্রেস্ট দিয়ে বিদায় সংবর্ধনা প্রদান করেন ওমর গণি এমইএস কলেজের অধ্যক্ষ আ.ন.ম সরওয়ার আলম।
শেষে পুরস্কার বিতরণ ও র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।

















